ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কোম্পানীগঞ্জের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

    কোম্পানীগঞ্জের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

    শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। এরপর জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
    শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ২নং চরহাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৩নং চরপার্বতী ইউনিয়নে কাজী মোহাম্মদ হানিফ, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মো. হানিফ সবুজ, ৫নং চরফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী ও ৮নং এলাহী ইউনিয়নে আব্দুর রাজ্জাক। এছাড়াও জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ