ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

    কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার।

    ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, নিহতরা তিনজনই পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার। প্রত্যেকের বয়স ১১ থেকে ১২ বছর হবে। তবে আমরা এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। তাদের বাড়ি বিজয়পুর এলাকায়।

    ওসি আরো বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। বিজয়পুর লেভেল ক্রসিংটি ওই মহাসড়কের ওপর অবস্থিত। ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ