ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সুবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    সুবর্ণচরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গাড়ির ধাক্কায় মো. অজিউল্যাহ (৫৫)। নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী যুবক সিরাজ (৩২) গুরুত্বর আহত হয়েছে।  

    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাবিবিয়া সড়কের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি উপজেলার চর মজিদ এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে অজিউল্যাহ মোটরসাইকেলে করে চরজব্বর স্টিমারঘাট সড়ক থেকে ভূঁইয়ারহাটের উদ্দেশে যাত্রা করে। এ সময় মোটরসাইকেলটি হাবিবিয়া সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে অজিউল্যাহ গুরুতর আহত হয়। এ সময় ওই গাড়ি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পরিবার নিয়ে গেছে।  তবে এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ