ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে চোরের মৃত্যু

    গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে চোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে গরু চুরি করে পালাতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দুই চোর গুরুত্বর আহত হয়েছে।

    নিহত মো. নাছির (৪০) চট্টগ্রামের বাঁশখালি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ওরফে চোরা রুবেল (২২) ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২৩)।

    বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের সুলতান নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও চুরি হওয়া তিনটি জীবিত গরু এবং একটি মৃত গরু  জব্দ করা হয়েছে।

    তিনি আরও বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য ভোর রাতে উপজেলার পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪ গরু চুরি করে। পরে গরু বোঝাই গাড়িটি সোনাপুর টু চেয়ারম্যানঘাটের সুলতান নগর গ্রামে পৌঁছলে গাড়ির একটি চাকা লিকেজ হয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির চাপায় গরু চোর নাছির ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়।

    ওসি জিয়াউল বলেন, অপর দুই গরু চোর গুরুত্বর আহত হওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। আহতদের আটক করে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ