ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

    দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাং পরিচালনাকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮) বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো.আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো.ইমন (১৪)।

    গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.শামীমুল এহসান নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়।  এসময় ১টি দেশীয়  ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।

    নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ