ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নিয়োগ পরীক্ষায় প্রক্সি: আটক দুই

    নিয়োগ পরীক্ষায় প্রক্সি: আটক দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম জেলা প্রসাশক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন দুইজন। শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিন (২৪) ও আব্দুল কাদের রিমন (২৫)। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তাদের আটক করেন।

    জানা যায়, নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের কাছে পরীক্ষার হলে হাজিরাশীটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলানোর সময় গড়মিল সন্দেহ হয়। এরপর হাজিরাশীটের তথ্য এবং প্রবেশ পত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, মো. হায়দার রশিদ নামক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চবির ছাত্র জালাল উদ্দিন পরীক্ষায় ৫ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসে। 
    এরপর জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশসহ  নিউমার্কেট ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেফতার করা হয়। রিমনের তথ্য মতে, জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

    জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, প্রক্সি দেওয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া প্রতারক চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ