ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ৬০ ড্রাম সয়াবিন তেল মজুত, জরিমানা গুনলেন দোকানি

     ৬০ ড্রাম সয়াবিন তেল মজুত, জরিমানা গুনলেন দোকানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত রাখায় এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। 

    উপজেলা প্রশাসন জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে নিউ আল-আমিন স্টোরের গোডাউনে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়।

    অবৈধভাবে তেল মজুতের অপরাধে দোকান মালিক আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই। দোকানি অতিরিক্ত তেল মজুত করে রেখেছিলেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ