ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • পিরোজপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু, আটক ১

    পিরোজপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল (২৯) ওই গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে।

    মেয়েটির মা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে জীবন যাপন করছেন তারা। মানুষের বাড়িতে কাজ করে চালান সংসার। শনিবার সকালে বাড়িতে আমার দশ বছরের প্রতিবন্ধী মেয়েকে একা রেখে কাজে বেরিয়ে পড়ি। দুপুরে গোসলের জন্য আমার মেয়ে ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য বের হলে জুয়েল তাকে তুলে নিজের ভাড়া ঘরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে বিকালে আমি বাসায় আসার পর মেয়ের কাছে ঘটনা শুনে থানায় মামলা করলে পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।

    তিনি আরও বলেন, আমি জুয়েল এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

    পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, সদর উপজেলার হোরের হাওলা গ্রাম থেকে শনিবার রাতে জুয়েল শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ