ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

    টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি টিউবওয়েল থেকে পানি উঠছে। ওই টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। এ দৃশ্য দেখতে ভীড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।

    গত ১২ মার্চ থেকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এ রকম ঘটনা ঘটে।  

    চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েল বসানো হয়।  দীর্ঘ দিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয় না। রবিবার বিকেলে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়।  কিন্তু এর কিছুক্ষণ পরে ওই টিউবওয়েলের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।
     কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  তারা এসে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে কী কারণে এটা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ