ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, প্রখর রোদ্রে বিপর্যস্ত জনজীবন  বরিশালে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার
  • আমতলীতে ঢিলেডালাভাবে প্রথম দিনের লকডাউন অতিবাহিত

    আমতলীতে ঢিলেডালাভাবে প্রথম দিনের লকডাউন অতিবাহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের প্রথম দিনে শহরের ব্যস্ততম স্থান গুলোর দোকানপাট সকাল থেকে প্রতিদিনের মত খোলা ছিল। শহরের মধ্যে অটোরিক্সা, মোটর সাইকেল এবং উপজেলার অভ্যান্তরিন রুটে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

     


    সকাল ১১টার পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শুরু করার সংবাদে ব্যস্ততম স্থানগুলিতে ঔষধসহ নিত্য পণ্যের জিনিসপত্রের দোকান ব্যতীত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেয়।

     

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী চৌরাস্তায় হ্যান্ডমাইক দিয়ে জনসচেতনতা মূলক প্রচার- প্রচারনা করেন। এসময় তিনি সরকার ঘোষিত ১৮ দফা মেনে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেন। 
     


    এরপর তিনি আমতলী চৌরাস্তা, বটতলা, একে স্কুল ও পুরান বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পর বিশেষ করে চায়ের দোকানগুলোর একপাশ খুলে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। তবে উপজেলার গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা ও লকডাউন মানতে দেখা যায়নি। 

     


    উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     


    এম এ সাইদ খোকন / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ