ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আগৈলঝাড়ায় ব্রীজের রড বের হয়ে মরন ফাঁদে পরিনত

    আগৈলঝাড়ায় ব্রীজের রড বের হয়ে মরন ফাঁদে পরিনত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথখোলা-তালের বাজার সড়কের একটি ব্রীজের মাঝে গর্ত হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে শিক্ষার্থীসহ এলাকার লোকজন চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে।

    উপজেলা এলজিইডি বিভাগের এই ব্রীজের সংস্কারের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। স্থানীয় ও সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-তালের বাজার সড়কের ভদ্রপাড়ার ওয়াপদা খালের উপর দীর্ঘ ২০বছর পূর্বে একটি ঢালাই ব্রীজ নির্মাণ করা হয়েছিল। তখন ওই ব্রীজ নির্মাণের সময় নি¤œমানের মালামাল ব্যবহার করায় কাজের মান ভাল করেনি ঠিকাদার। 

    যার কারনে দীর্ঘ ৪-৫বছর পূর্বেই ওই ব্রীজের বিভিন্ন স্থান ভেঙ্গে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের কারনে ওই ব্রীজ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের মধ্যে কাঠ দিয়ে মরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিদিন দূঘর্টনার স্বীকার হচ্ছে যাত্রীরা। ওই ব্রীজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। 

    প্রতিদিনই রাতের অন্ধকারে ওই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে সাধারন লোকজন ও পথচারীরা।

     উপজেলা এলজিইডি বিভাগের এই ব্রীজের সংস্কারের ব্যাপারে কোন পদক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই স্থানের ব্রীজের ব্যাপারে আমাদের প্রকল্প দেওয়া আছে। প্রকল্প অনুমোদন হলেই ব্রীজের নির্মান কাজের টেন্ডার আহবান করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ