ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার মঠবাড়িয়ায় ছোট্ট শিশুর শরীরে ৩০টি আঙুল নিয়ে জন্ম, নেই জিহ্বাও! 
  • কুমিল্লার নগর পিতা হওয়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর

    কুমিল্লার নগর পিতা হওয়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু। বৃহস্পতিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রাজ্জাক ম্যানশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে কেক কেটে ও মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন। 

    আনিসুর রহমান মিঠু বলেন, ‘দল করতে গিয়ে কারাবরণ করেছি। দলের কাছে মনোনয়ন চাইব। আমার বিশ্বাস, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দেবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অসাম্প্রদায়িক কুমিল্লা গড়তে চাই।’
    ২০১২ সালের ৫ জানুয়ারি আনিসুর রহমান মিঠু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন। 

    দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হয়। এ বছরের ১৭ মে বর্তমান মেয়র মো. মনিরুল হকের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীরা কুমিল্লা নগরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠুর অনুসারীরা নগরের বিভিন্ন এলাকায় তাঁকে মেয়র পদে দেখতে চেয়ে পোস্টার লাগিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ