ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

    লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে শাহজাহান নামের এক ইটভাটা শ্রমিককে কুপিয়ে জখম করা হয়েছে। পৃথক ঘটনায় সানজিদা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ওই শ্রমিককে ডেকে নিয়ে দুই ভাই মিলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    এদিকে, একই রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মাষ্টার কলোনী এলাকার ৪ তলা বিশিষ্ট রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে সানজিদার লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।

    পৃথক এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে শ্রমিককে কুপিয়ে আহতের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ