ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নিখোঁজ ৭ নাবিক

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে; জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। এরমধ্যে ছয় জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাত জন নিখোঁজ আছেন।

    শনিবার ভোর ৪টায় পারকি বিচ এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

    তিনি বলেন, লাইটার জাহাজটি মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে এসে বহির্নোঙরে অবস্থান করছিল। দুর্ঘটনার পর নিখোঁজ সাত নাবিককে উদ্ধারে কোস্টগার্ড এবং ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ টাগবোর্ট কাজ করছে।

    কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, আজ ভোর ৪টার দিকে বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। ১৩ জন নাবিক নিয়ে জাহাজটি ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পাঁচজনকে উদ্ধার করেছি। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

    বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবি আলম বলেন, এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে জানা গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ