ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে ট্রাকের ধাক্কা

    চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে ট্রাকের ধাক্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় সিমেন্টের কাঁচামালবাহী একটি ট্রাক চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

    শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইছহাক ব্রাদার্স মোড় রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের বন্দর এলাকায় দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্ট মো. মাসুদ রানা।

    তিনি বলেন, খালি ইঞ্জিনটি চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি ট্রাক এসে ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়ে। এতে করে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। ট্রাকে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই ছিল।

    তিনি আরও বলেন, রেলক্রসিংটিতে ব্যারিয়ার থাকলেও সেসময় ফেলা হয়নি। দুর্ঘটনার সময় রেলের কাউকে দেখা যায়নি। মূলত রেলের এ পথ দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেন ঢাকায় যাতায়াত করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ