ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনা ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

    আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনা ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগতিতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার (২৬ মার্চ) বিকেলে থানায় মামলা হয়।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে আটক বিএনপি নেতা জামাল ও দিদারসহ ৫০ জনের নাম উল্লেখ ও অচেনা আরো ১২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আটক দু'জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে পাঠানো হয়।

    জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান আরটিভি নিউজকে বলেন, উদ্দেশ্যমূলক মামলায় গ্রেপ্তার দেখিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও উপজেলা কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন খন্দকারকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

    প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতারা জানিয়েছেন, আ স ম আবদুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চলে আসেন। পরে তারা আলেকজান্ডার বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বসেছিলেন। বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে ফেরার পথে লাঠিসোটা নিয়ে মিছিল করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে উশৃঙ্খল স্লোগান দেয়। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী স্লোগান দিতে নিষেধ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত, দুইটি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়সহ তিনটি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতা জামাল ও দিদারকে আটক করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ