ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের ‌দায়ে দেবর গ্রেফতার

    কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের ‌দায়ে দেবর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত দেবরের নাম মো. তারেক রহমান (২৪) সে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে।

    গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। এর আগে গত শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার গাংচিল বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

    ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ভাবি গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবর তারেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গত বুধবার ২৩ মার্চ মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হলে গোয়েন্দা পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ