ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সেন্ট মার্টিন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেওয়ারিশ কুকুর

    সেন্ট মার্টিন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেওয়ারিশ কুকুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে জলাতঙ্কের ভয় কাজ করছে। উদ্বেগজনক এ পরিস্থিতিতে কুকুর অপসারণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

    রোববার (২৭ মার্চ) দুপুর থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টেকনাফ প্রাণীসম্পদ অধিদপ্তর সেন্ট মার্টিনে এই কার্যক্রম শুরু করে। 

    টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ চৌধুরীর জানান, সেন্ট মার্টিনে কুকুরের উপদ্রবে পর্যটক ও স্থানীয়রা ঝুঁকিতে রয়েছেন। প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেওয়ারিশ কুকুর। তাই সেন্ট মার্টিন থেকে বেওয়ারিশ কুকুরগুলো টেকনাফের মূল ভূখণ্ডে এনে পুনর্বাসন করা হবে। কুকুরগুলো এনে টেকনাফ প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে রাখা হবে। 

    সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, বেওয়ারিশ কুকুরের জন্য আতঙ্কে দিন পার করতে হয়েছে। পর্যকটরাও অনেক সময় বিরক্ত হতেন। উপজেলা প্রশাসন বেওয়ারিশ কুকুরগুলো নিয়ে যাওয়ায় আমাদের অনেক উপকার হলো। 

    সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, পর্যটন মৌসুমে দ্বীপে কুকুরের উপদ্রব বেড়ে যায়। দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় বিচরণ করে দলে দলে বেওয়ারিশ কুকুর। আবার বাজার ও জেটির পাশের এলাকাসহ অন্যান্য এলাকায়ও কুকুরের উপদ্রব দেখা যায়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ