ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • অর্ধদিবস হরতাল: বামদলের ৬ নেতাকর্মী আটক

    অর্ধদিবস হরতাল: বামদলের ৬ নেতাকর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের ডাকা আজকের অর্ধদিবস হরতালে খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পদাক এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।

    জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তাদের আটক করে।

    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বামজোটের ৬ নেতাকর্মীকে থানায় আনা হয়েছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ