ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ইউপি সচিবকে পেটা‌নোর অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার

    ইউপি সচিবকে পেটা‌নোর অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার
    চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সচিবকে পেটানোর অভিযোগে ওই ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) দুপুর সোয়া ৩টার দিকে পু‌লি‌শ তাকে গ্রেফতার করে।

    এর আগে, পেটানোর অভিযোগে রবিবার (২৭ মার্চ) ওই চেয়ারম্যানকে আসামি করে কয়রা থানায় মামলা করেন ইউপি সচিব ইকবাল হোসেন। কয়রা থানার ওসি রবিউল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


    পুলিশ জানায়, ওসি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে। তার বাড়ির প্রধান গেটে তালা থাকায় পুলিশ ভেতরে প্রবেশ করতে পারছিল না। এরপর দুপুর সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার করে কয়রা থানায় নিয়ে যায়।


    উল্লেখ্য, গত ২১ মার্চ বিকালে ইউপি কার্যালয়ে আসেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। কিন্তু বিকাল ৫টা বেজে যাওয়ায় সচিব অফিস ত্যাগ করেন। চেয়ারম্যান তাকে অফিসে আসতে বললে তিনি ৫টার পর অফিস করতে পারবেন না বলে জানান। এরপর চেয়ারম্যানের লোকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ