ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দেশ আজ অনেক বড় সঙ্কটের সম্মুখীন : ড. মোশাররফ

     দেশ আজ অনেক বড় সঙ্কটের সম্মুখীন : ড. মোশাররফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশ আজ অনেক বড় সঙ্কটের সম্মুখীন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

    তিনি বলেন, এই সঙ্কটের জন্য বর্তমান সরকার দায়ী। আর সঙ্কট কাটিয়ে উঠতে বর্তমান সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

    আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এ কে এম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। 

    সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই যে সরকার, যারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছ, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের সাহস এবং সুযোগ এই সরকারের নেই। কারণ একটা সিন্ডিকেট কাজ করছে, যারা সবাই আওয়ামী লীগের। তারা সবাই এক হয়ে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, নিজেদের পকেট ভরছে। 
     
    তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রকে এই সরকার বারবার হত্যা করেছে। আজকে জনগণ আর এই সরকারকে দেখতে চায় না, পরিবর্তন চায়।  আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ