ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে সিফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার পার সাতুরিয়া ইউনিয়নের জিবগা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সোলায়মান হোসেন খানের ছেলে।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে স্বজনরা তাকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাগরিকা রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ