ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

    মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা মহানগরীতে কাভার্ড ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে নগরীর মুজগুন্নী এলাকায় আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

    নিহতরা হলেন নগরীর খানজাহান আলী থানার ইস্টার্ন গেট এলাকার আলাউদ্দিন শেখ ও আটরা এলাকার আরজু আল চয়ন। এছাড়া আহত ইস্টার্ন গেট এলাকার হামিদুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পুলিশ জানিয়েছে, খুলনা থেকে দৌলতপুরগামী মোটরসাইকেলকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আরজু পরে মারা যান। হামিদুর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

    খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ