ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু

    চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে চন্দনাইশ শাহ্ছুফী মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জারখিল দরবার শরীফের অনুসারীরা শনিবার (২ এপ্রিল) থেকে রোজা রাখা শুরু করেছেন। শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে তারা তারাবির নামাজ আদায় ও ভোরে সেহেরি খেয়েছেন।

    জানা যায়, মির্জারখিল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাঁহাগিরি (র.) হানাফী মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যে কোনও দেশে চাঁদ দেখা গেলে রোজা ও ঈদসহ সকল ধর্মীয় উৎসব উদযাপন করা হয়। তাঁর উত্তরসুরী হযরত মাওলানা আবদুল হাই জাঁহাগীরির অন্যতম খলিফা চন্দনাইশের শাহ্ছুফি দরবারের পীর হযরত মাওলানা শাহ্ছুফি আমজাদ আলী (র.) এর মুরিদ ও অনুসারিরা একই নিয়মে রোজা রাখেন।

    চন্দনাইশের কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর আব্বাস পাড়া, পূর্ব এলাহাবাদ, মাইজপাড়া, ছৈয়দাবাদ, হাশিমপুর খুনিয়া পাড়া, পৌরসভার দক্ষিণ হারলা, সাতবাড়ীয়া, বরমা, বাইনজুরী, কেশুয়া, কানাইমাদারী, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া, ধোপাছড়ি, পটিয়ার হাইদগাঁও, মংলারপাড়া, বাহুলী, কালারপুল, খরনা, সিয়ানপাড়া, বাথুয়া, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, লিচুবাগান, কুলুশিয়া, মদুনাঘাট, সাতকানিয়ার বাজালিয়া, ফকিরপাড়া, কেওচিয়া, মির্জারখীল শাহপুর, ঢেমশা, চরতী, বাঁশখালীর গুণাগুরী, মইশ্যাপাড়া, গুয়াজরপাড়া, কালীপুর, আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমছড়া, লোহাগাড়ার বড়হাতিয়া, সীতাকুণ্ডের রহমতপাড়া, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড এবং হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামের অধিবাসীরা আজ থেকে রোজা রেখেছেন।

    এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও আজ থেকে রোজা রাখছেন।

    চন্দনাইশ শাহছুফী মমতাজিয়া দরবার শরীফের মতি মিয়া মনছুর জানান, সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখছেন দরবার অনুসারীরা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ