ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ক্যাম্পাসেই হত্যা করা হয় রোহানকে

    ক্যাম্পাসেই হত্যা করা হয় রোহানকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয় সৈয়দ আলিফ রোহানকে। শনিবার (২ এপ্রিল) আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহা (২১)। এজাহারভুক্ত ৫ আসামি ছাড়াও আরও কয়েকজন এ কিলিং মিশনে অংশ নেয়।

    ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি দীপ্তকে শনিবার খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। এ সময় দীপ্ত স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে তাদের সঙ্গে নারীঘটিত বিষয়ে রোহানের আগের শত্রুতার কথা জানায়। সেই সূত্র ধরে পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষভাবে ৭/৮ জন অংশ নেয়। দীপ্তের জবানবন্দি গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৬৪ ধারার জবানবন্দি কপি হাতে পেলেই পুরো বিষয়টি জানানো হবে। এজাহারনামীয় ছাড়াও এজাহারের বাইরে আসামি রয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে কলেজছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৩ এপ্রিল) বেলা ১১টায় ফুলতলায় মানববন্ধনের ডাক দিয়েছেন তার খালাতো বোন চিত্র নায়িকা শাহনূর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ