ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ সারাক্ষণ ক্লান্ত লাগে

    শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ সারাক্ষণ ক্লান্ত লাগে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত ক্লান্তিকে সাধারণত দৈনন্দিন কাজের চাপের প্রকাশ হিসাবেই দেখা হয়। কর্মব্যস্ততার চাপে পড়ে সারাদিন ক্লান্তি লাগলেও অনেকে তা অবহেলা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে পরিশ্রান্ত লাগা। অতিরিক্ত ক্লান্তিকে অধিকাংশ মানুষ অবহেলার চোখে দেখলেও, এই ক্লান্তির মধ্যেই বিভিন্ন রোগের সঙ্কেত থাকতে পারে। যেমন-

    অনিদ্রা: পর্যাপ্ত ঘুমের অভাব অতিরিক্ত ক্লান্তির অন্যতম কারণ। আর অনিদ্রা হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও মানসিক অবসাদের মতো সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।

    পুষ্টির অভাব: পরিপূর্ণ পুষ্টির জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়াও বিভিন্ন খনিজ ও ভিটামিন প্রয়োজন। শরীরে আয়রন, ম্যাগনেশিয়ামের মতো খনিজ ও ভিটামিন বি ও ভিটামিন সি-র মতো বিভিন্ন উপাদানের ঘাটতিও ডেকে আনে ক্লান্তি। আয়রনের অভাব ডেকে আনে রক্তশূন্যতা। এই রোগেও দেখা দিতে পারে ক্লান্তি।

    অবসাদ: অবসাদে ভোগা রোগীদের মধ্যে অনেক সময়েই কাজকর্মে অনীহা দেখা দেয়। এ কারণে মানসিক চাপও ক্লান্তি ডেকে আনতে পারে। অনেকেই মানসিক স্বাস্থ্যকে দীর্ঘদিন উপেক্ষা করেন। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন থেকে গেলে হতে পারে বিপদ।

    ডায়াবেটিস : ডায়াবেটিসের ক্ষেত্রেও অন্যতম বড় একটি লক্ষণ হল নিয়মিত ক্লান্ত লাগা। শরীরে শর্করার ভারসাম্য নষ্ট হলেই দেখা দিতে পারে এই সমস্যা। ডায়াবেটিস অনেক সময়েই কিডনির সমস্যা ডেকে আনে। কিডনির সমস্যা ডেকে আনে ক্লান্তি।

    ক্যান্সার : বিভিন্ন ধরনের ক্যানসারের ক্ষেত্রেও প্রাথমিক উপসর্গ হল অতিরিক্ত ক্লান্তি। বিশেষত রক্তের ক্যানসার ও মস্তিষ্কে ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে ক্লান্তি। মনে রাখবেন, সাধারণ কাজকর্মের ফলে যে ক্লান্ত ভাব আসে, তা কিছুটা যত্ন নিলেই কেটে যেতে পারে। কিন্তু দিনের পর দিন ক্লান্তি না কাটলে সেটি মোটেও ভাল লক্ষণ নয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ