ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ইফতারে মিক্সড ফলের রস

    ইফতারে মিক্সড ফলের রস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ফলের রস প্রাণ জুড়িয়ে দেয়। গরমের এই সময়ে বাজারে নানা ধরনের ফল পাওয়া যাচ্ছে। ইফতারে স্বাদ বাড়াতে একেকদিন একেকরকম ফলের রস বানাতে পারেন।

    এই সময়ে বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। এছাড়া পাওয়া যাচ্ছে ডালিম,কমলা। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই তিন ফল দিয়ে তৈরি করতে পারেন মজাদার মিক্সড ফলের রস।

    উপকরণ : তরমুজ ছোট করে কাটা তিন কাপ, ডালিম এক কাপের এক চতুর্থাংশ, বড় একটা কমলার চিপে নেওয়া অংশ, চিনি ২ চামচ, পানি এক কাপের চার তৃতীয়াংশ

    প্রস্তুত প্রণালি : একটি ব্লেন্ডারে, তরমুজ, ডালিম, চিপে রাখা কমলার রস, চিনি এবং পানি যোগ করুন। ভালো করে ব্লেন্ড করুন। ডালিমের বীজ সরানোর জন্য একটি জগে রস ছেঁকে নিন।

    গ্লাসে ফলের রস ঢেলে দিন। এই পানীয়র স্বাদ বাড়াতে ১ টেবিল চামচ ডালিম আর কয়েক টুকরো তরমুজ যোগ করতে পারেন। এতে জুসটি খেতে ভালো লাগবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ