ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শ্রীলংকার দুরবস্থা থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে

    শ্রীলংকার দুরবস্থা থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনিসুল হক : শ্রীলংকার দুরবস্থার অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে বাংলাদেশ। শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, বলা হচ্ছে, তাদের এখন মরণদশা; সে কারণে রাজনীতিতেও উঠেছে বিক্ষুব্ধ তরঙ্গ। মেগাপ্রজেক্টগুলো দক্ষতার সঙ্গে শেষ করা, বারবার সময় না বাড়ানো, ব্যয়বৃদ্ধি না করা-এটা মনিটরিং করতে পারতে হবে দক্ষতার সঙ্গে। 

    নতুন মেগা প্রজেক্ট নেবার আগে বার বার করে দেখতে হবে, এই প্রকল্প অর্থনৈতিকভাবে ভায়াবল কিনা, লাভজনক কিনা, মানুষ-প্রকৃতি-জলবায়ু-নদী-আকাশ-জমি-বনের জন্য ক্ষতিকর কিনা! গরিব মানুষকে নিস্পেষিত করে তাজমহল বানানোর মতো বিলাসিতা চলবে না। 


    রপ্তানি আয় বাড়ানোর মতো ব্যক্তিমানুষের উদ্যোগ, যেমন কল-কারখানা-খামার ইত্যাদিকে গতিশীল করতে সরকার সাহায্য করবে। কৃষিখাতে ভর্তুকি দিলে তা কৃষকেরা বহুগুণিত করে দেশের হাতে ফিরিয়ে দেবেন। প্রবাসীরা আমাদের সব মানুষের সেরা মানুষ। তাঁদের কল্যাণে সমুদয় প্রচেষ্টা আর প্রয়াসকে নিয়োজিত করতে হবে। প্রবাসী আয় বৃদ্ধির জন্য হলেও সরকার প্রবাসীবান্ধব সব ধরনের নীতি ও কর্মসূচি নেবে, এটাই কাম্য।

    বিদেশে টাকা পাচার বন্ধে স্পেশাল ড্রাইভ নিতে হবে কঠোরতার সঙ্গে। শিক্ষাখাতে, মানবশক্তি উন্নয়নে বিনিয়োগ সব সময়েই বহুগুণ লাভসহ ফিরে আসে। তথ্যপ্রযুক্তিখাতে আয়ের পথ রচনা করুন। মানবশক্তি তৈরি করুন। মিডডে মিল চালু করে স্কুলগুলোতে রমজানের পর দুপুরে গরম খাবার (খিচুড়ি+ডিম) দেবার ব্যবস্থা করুন। 

    যমুনা সেতু চালু হওয়ার পরে উত্তরাঞ্চলে মঙ্গা আর হয় না বললেই চলে। পদ্মাসেতু চালু হলেও আমাদের অর্থনীতিতে গতি আসবে। বিদ্যুতের সঞ্চালন লাইন ঠিকঠাকভাবে করতে হবে। বিদ্যুৎও অবশ্যই অর্থনীতিতে প্রাণসঞ্চার করবে। আমরা বড় ভুল না করলে বাংলাদেশ বিপদে পড়বে না।

    একটা ছোটো উদাহরণ দিই। আমরা চাই, আমাদের শিশু-কিশোর-তরুণদের জন্য খেলার মাঠ। সেক্ষেত্রে মাঠে যাতে খেলা হয়, সেটা নিশ্চিত করতে হবে। ফতুল্লা স্টেডিয়ামে পানি জমে আছে। কাজেই এই বিনিয়োগ শুধু অপচয় নয়, অপরাধের পর্যায়ে গেছে। যেকোনো প্রকল্প করার আগে সেটা আসলেই মানুষের কাজে লাগবে কিনা, সেটা বার বার করে যেন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্থানীয় মানুষের অভিজ্ঞতা সেখানে বড় ব্যাপার। শুধু হাততালি পাবার জন্য কিংবা প্রকল্প থেকে পারসেন্টেজ পাবার জন্যও অনেক সময় স্থানীয় নেতারা ভুল প্রকল্পের জন্য তদ্বির করতে থাকেন।

    রাস্তাঘাটের উন্নয়ন সব সময়ই অর্থনীতিতে প্রাণসঞ্চার করে। কানেক্টিভিটি এই সময়ের সবচেয়ে বড় সম্পদ। তা যেমন মানুষে মানুষে যোগাযোগ, ইন্টারনেট সুবিধা, তেমনি রাস্তাঘাট, নৌপথ, রেলপথ, আকাশপথ। আর সর্বক্ষেত্রে চুরি বন্ধ করতে পারতে হবে।

    আমরা বিজয়ী হবই। আমরা হারতে পারি না। 

    লেখক : সহযোগী সম্পাদক, প্রথম আলো।

    (লেখকের ফেসবুক পোস্ট থেকে নেওয়া)


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ