ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • যাত্রীদের চাপে শিশুসহ ৫ জনের মৃত্যু

    যাত্রীদের চাপে শিশুসহ ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিমুলিয়া-বাংলাবাজার রুটের দুই ফেরিতে যাত্রীদের চাপে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

    শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। শিশুটির নাম আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।  


    ঘাট সূত্রে জানা গেছে, দুপুরে বাংলাবাজারের তিন নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামে ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।

    এরপর এনায়েতপুরী নামে আরেকটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি প্রায় তিন ঘণ্টা দেরিতে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এতে প্রচণ্ড তাপদাহ ও যাত্রীদের চাপে ফেরির মধ্যই দুই নারী ও দুই পুরুষ মারা যান। তাপদাহে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ