ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদন্ড

    সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবির সরবরাহ করা পণ্য ক্রেতাদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।   একই সাথে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মিয়ার হাট রাস্তার মাথার আলমগীর স্টোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ জন ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করে একই সাথে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। এ সময় মজুত করা পণ্য উদ্ধার করে বৃহস্পতিবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ