ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • ইন্দুরকানীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

    ইন্দুরকানীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নারায়ন চন্দ্র হালদার (৭৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পত্তাশী ইউনিয়ন এর রামচন্দ্রপুর এলাকার একটি খাল থেকে বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত এ স্কুলশিক্ষক এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

    নারায়ন চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

    স্থানীয়রা জানান, নারায়ান চন্দ্র হালদার সকালে রামচন্দ্রপুর খালের হরেন মেম্বারের ঘাটের ব্রীজের পাশ দিয়ে খালে নেমে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন পানির স্রোতের কারনে তলিয়ে যান তিনি। অনেক খোজাঁখুঁজির পর স্থানীয়রা দুপুরের দিকে আধাঁ কিলোমিটার দূরে একই খাল থেকে তার লাশ  উদ্ধার করে।

    তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি জ্ঞানের আলো সহ কয়েকটি বই লিখেছেন।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, খাল থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ