ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • রোদে ঘুরে হঠাৎ রক্তচাপ কমেছে?

    রোদে ঘুরে হঠাৎ রক্তচাপ কমেছে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রক্তচাপ বেড়ে যাওয়া যেমন বিপজ্জনক তেমনি কমে যাওয়াটাও বিপদের। বেশি সময়ের জন্য রক্তচাপ নেমে গেলে দেখা দিতে পারে বড়সড় বিপদ। এতে স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে কিডনি বিকল হওয়ার শঙ্কা দেখা দেয়।

    বিশেষজ্ঞদের মতে, রক্তচাপ একটু কম থাকলেই ভালো। কিন্তু প্রচণ্ড গরমের এই সময় রোদের কারণে কারও কারও হঠাৎ করে রক্তচাপ অনেকটা নেমে যায়। তখন কাজ করার শক্তি মেলে না। মাথা ঘোরে, চোখে অন্ধকার হয়ে আসে, শরীরেও ঘামও হয়।

    গরমকালে পথঘাটে চলতে গিয়ে এমন সমস্যার মুখোমুখি হওয়া খুব স্বাভাবিক। তবে বেশি সময়ের জন্য রক্তচাপ নেমে গেলে দেখা দিতে পারে বড়সড় বিপদ। তাই রক্তচাপ নামতে শুরু করলে হতে হবে সতর্ক।

    এক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চল পারেন। তাহলে প্রথমিক বিপদ কাটানো যাবে।

    ১. কিছুটা লবণ পানি খেতে পারেন। এমনিতে সোডিয়াম কম খেতে বলা হয়। কিন্তু যাদের রক্তচাপ নেমে যাওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। বরং লবণ খেলে রক্তচাপ বাড়বে।

    ২. পা মুড়ে, একটি পায়ের উপর আর একটি তুলে বসলে অনেক সময়ে রক্তচাপ বা়ড়ে। হঠাৎ রক্তচাপ পড়তে শুরু করলে এই পদ্ধতি কাজে লাগতে পারে।

    ৩.এমন হলে বেশি করে পানি খাওয়াও জরুরি। হঠাৎ রক্তচাপ কমতে থাকলে তাতে আরাম মিলবে।

    ৪. অল্প অল্প করে খাবার খেতে থাকুন। বেশি ক্ষণ খালি পেটে থাকবেন না। তাতেও অনেক সময়ে রক্তচাপ কমে যাওয়ার সমস্যা হয়।

    ৫. রক্তচাপ কমতে থাকলে এক জায়গায় কিছুক্ষণ বসুন। অতি দ্রুত ন়ড়াচড়া করার চেষ্টা করবেন না। কারণ তার জেরে মাথা ঘোরা, গা গোলানো, মাথা ঝিমঝিম করা বাড়ে। এমনকি, অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ