ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • প্রবাসীর মাছের ঘেরে বিষ: মরে ভেসে উঠেছে মাছ 

    প্রবাসীর মাছের ঘেরে বিষ: মরে ভেসে উঠেছে মাছ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দূর্বৃত্তের দেয়া বিষে পিরোজপুরে ইন্দুরকানীতে এক মাছ চাষীর মাছের ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে। 

    বুধবার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের প্রবাসীর ইলিয়াস হোসেনের স্ত্রী  শাসুন্নাহার  ৯৯৯ এ ফোন করলে ইন্দুরকানী থানার এস আই  বাবুলাল ঘটনাস্থলে গিয়ে মাছের ঘেরের ভেসে থাকা মরা মাছ জব্দ করে। 

    প্রবাসীর স্ত্রী শামসুন্নাহার জানান, আমার স্বামী বিদেশে থাকায় শত্রুতামুলক প্রতিপক্ষরা আমার মাছের ঘেরে বিষ দিলে পাঙ্গাস মাছ সহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠে। পরে আমি ৯৯৯ এ ফোন দিলে ইন্দুরকানী থানা পুলিশ আমার সহায়তায় এগিয়ে আসে। তিনি জানান, দশ মনের বেশী ছোট মাছ মরে গেছে।  আমি দৃস্কৃতিকারীদের শাস্তি দাবী করছি।

     ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মাছের ঘেরের  কেবা কারা বিষ দিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ