ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • কোটি টাকার চোরাই কাপড়সহ আটক ১

    কোটি টাকার চোরাই কাপড়সহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ৩ হাজার ৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ২২০ পিস থ্রি-পিস, ১১০ পিস লেহেঙ্গা, ৬ রুল থান কাপড়সহ মো. রবিউল আলম (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

    উদ্ধারকৃত ভারতীয় কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা।


    এ সময় শাড়িকাপড় পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

    র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাইকৃত ভারতীয় শাড়িকাপড়সহ একটি কাভার্ডভ্যানযোগে বিক্রির উদ্দেশে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।  

    র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল গত বুধবার রাতে মহাসড়কের রামপুর এলাকায় মিলনের গ্যারেজের সামনে ফাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রবিউল আলমকে আটক করে।  

    আটক রবিউলকে জিজ্ঞাসাবাদ ও কাভার্ড ভ্যান তল্লাশি করে চোরাইকৃত ৩ হাজার ৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ২২০ পিস থ্রি-পিস, ১১০ পিস লেহেঙ্গা, ৬ রুল থান কাপড় উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।  

    ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, আটক রবিউল ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ