ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • লিভার সুস্থ রাখতে যা খাবেন

    লিভার সুস্থ রাখতে যা খাবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিভার থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পিত্ত উৎপন্ন হয় আর তাই লিভার শরীরের পাওয়ার হাউস হিসেবে পরিচিত। সে কারণে লিভার ভাল রাখতে সুষম খাবার খাওয়া খুবই প্রয়োজন। লিভার ভাল রাখতে প্রতিদিনেরর খাদ্য তালিকায় কয়েকটি খাবার অবশ্যই রাখবেন।

    চা- লিভারের স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু নিয়মিত চা খাওয়া খুবই প্রয়োজন। চা এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তবে সব থেকে ভাল যদি গ্রিন টি খেতে পারেন। শরীর ভাল রাখতে এবং ফ্যাট গলাতে খুবই উপকারী হল গ্রিন টি। ফ্যাটি লিভারের সমস্যাতেও কিন্তু নিয়মিত খেতে বলা হয় গ্রিন টি। স্ট্রেস কমাতেও খুব ভাল সাহায্য করে গ্রিন টি।

    ফল- নিয়মিত ফল খান। ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি। এছাড়াও আমাজের লিভারকে সুস্থ রাখতে ভূমিকা রয়েছে লিভারের। ফলের মধ্যে ভিটামিন সি- যুক্ত ফল বেশি করে খান। লিভারে চর্বি জমার সমস্যা থাকলেও কিন্তু খুব ভাল কাজ করে ফল।
    সবজি- রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রয়েছে এই শাক-সবজির। শরীরের যাবতীয় প্রয়োজনীয় ভিটামিন, খনিজের চাহিদা মেলে এই সবজি থেকেই। ব্রকোলি, ফুলকপি, অঙ্কুরিত মুগ, ছোলা,পালং শাক এসব অবশ্যই রাখবেন।

    বাদাম- প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম অবশ্যই রাখবেন। বাদামের মধ্যে থাকে ভিটামিন ই। তাই লিভারের যাবতীয় সমস্যা প্রতিরোধ করতে বাদাম অবশ্যই রাখবেন ডায়েটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ