ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সুমি আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। সে স্থানীয় মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ৮ ম শ্রেণির ছাত্রী। 

    সুমির বাবা সেলিম হাওলাদার জানান, সোমবার সকালে আমরা স্বামী-স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল সাড়ে নয়টার দিকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুমিকে ঝুলতে দেখে ডাক চিৎকার করি। পরে স্থানীয়রা এসে সুমিকে নিচে নামালে আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সুমির মৃত্যু হয়েছে। 

    সুমির চাচাতো বোন রুমানা আক্তার বলেন, সুমি কয়েক দিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলে আসছিল। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ