ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • মঠবাড়িয়া ১০ ইউনিয়নে আ’লীগের মানববন্ধন

    মঠবাড়িয়া ১০ ইউনিয়নে আ’লীগের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (আ‘লীগ বিদ্রোহী) রিয়াজ উদ্দিন আহমেদ কর্তৃক বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে মঙ্গলবার সকালে একযোগে ১০ টি ইউনিয়ন মানববন্ধন করেছে স্থানীয় আ'লীগ। 

    গত ৫ এপ্রিল উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ঠিকাদার ও আ‘লীগ নেতা সগীর হোসেন হাওলাদারকে উপজেলা প্রকৌশলীর কার্যালয় গালমন্দ করার পাশাপশি বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ঘটনায় সগীর হোসেন হাওলাদার (সগীর মেম্বর) ওই দিন বিকেলে মঠবাড়িয়া থানায় জিডিও করে। 

    এছাড়াও রিয়াজ উদ্দিন বিভিন্ন জন প্রতিনিধি ও আ‘লীগ নেতা-কর্মিদের লাঞ্চিত করছেন এমন অভিযোগ করে বক্তব্য রাখেন, তুষখালী ইউনিয়ন আ'লীগ সাংগঠনিক সম্পাদক হারুণ হাওলাদার, নির্যাতিতা আ'লীগ নেতা  সগীর হোসেন হাওলাদার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও আ'লীগ সাধারন সম্পাদক হারুন অর রশিদ তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি মো. বাচ্চু বেপারী, মিরুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, বেতমোর রাজপাড়া ইউপি চেযারম্যান দেলোযার হোসেন আকন, হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনো, বড়মাছুয়া ইউপি চেয়ারমস্যান নাসির হোসেন হাওলাদারসহ দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ