ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মাছ দুটি বাজারে নিয়ে জেলে জানলেন খাওয়ার অনুপযোগী

    মাছ দুটি বাজারে নিয়ে জেলে জানলেন খাওয়ার অনুপযোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে জেলের জালে দুটি সাকার ফিশ ধরা পড়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে মাছ দুটি ধরা পড়ে। 

    জহিরুল জানান, সকালে তিনি নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরার সময় ওই মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় তিনি তা বাজারে নিয়ে যান। তখন বুঝতে পারেন এটি রাক্ষুসে মাছ। এটা অন্য সব মাছকে খেয়ে ফেলে। এই মাছটি খাওয়ার অনুপযোগী। 

    এ ব্যাপারে লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নব আলো চাকমা জানান, এই ধরনের মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছ খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির। তাই এই মাছ থেকে সচেতন থাকতে হবে।

    উল্লেখ্য, গত ২ জানুয়ারি কাপ্তাই উপজেলার শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় মো. রহমত আলী নামে এক জেলের জালে একটি সাকার মাউথ ফিশ ধরা পড়ে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ