ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ: ৭ জনের জেল-জরিমানা

    ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ: ৭ জনের জেল-জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার ডুমুরিয়া বাজারের একটি মৎস্য ডিপোতে চিংড়ী মাছে অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জনকে জেল- জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায়  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

    আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বাজারের ট্রলার ঘাট নামক স্থানে জনৈক নুর ইসলাম নামে এক মৎস্য ব্যবসায়ীর ডিপোতে গলদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

    এ সময় ডিপো মালিক নুর কৌশলে পালিয়ে গেলেও তার সহযোগি ডুমুরিয়া গ্রামের  লিটু হালদার ও হুসাইন গাজী প্রত্যেক কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া চিংড়ি তে অপদ্রব্য পুষ কাজে নিয়োজিত নারী শ্রমিক ডুমুরিয়া গ্রামের আসমা বেগম,পাপিয়া বেগম,বৃষ্টি খাতুন,পারভীন বেগম ও শাহানারা বেগম প্রত্যেক কে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের জেল আদেশ দেয়া হয়। অপর দিকে পলাতক ডিপো মালিক নুর ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুুতি চলছিল বলে জানা গেছে।

    এ সময় অপদ্রব্য পুশকৃত ১২০ কেজি গলদা চিংড়ি জব্দ করে তা বিনষ্ট করা হয় এবং অপদ্রব্য পুষ কাজে কেমিক্যাল ও অন্যান সরঞ্জামাদি জব্দ করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, থানা পুলিশের এস,আই মোঃ হাচানসহ অন্যান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ