ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড

    বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্দরে থাকা ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে সেহরির সময় আগুনের সূত্রপাত হয়। বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নম্বর শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি জানান, বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে ব্লিচিং পাউডারের চালানটি আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক তেরপল দিয়ে লম্বা সময় ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে।

    স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ভারতীয় ট্রাকগুলো বন্দরের বাইরে থাকায় বেনাপোল বন্দর আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল।

    উল্লেখ্য, বিগত ৫ মাসও আগে ব্লিচিং ভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এবার একযোগে পুড়লো ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ট্রাক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ