ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে পরীক্ষামূলক মালবেরি চাষে সফলতা 

    নাজিরপুরে পরীক্ষামূলক মালবেরি চাষে সফলতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরীক্ষামূলক মালবেরি চাষ করে সফল হয়েছেন পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামের মিতালী হালদার। তিনি নতুন এই ফল পরীক্ষামূলকভাবে চাষের জন্য থাইল্যান্ড থেকে দুটি গাছ সংগ্রহ করেন। ওই দুটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছে। থোকায় থোকায় ঝুলছে মালবেরি। পুরো গাছেই শোভা পাচ্ছে সবুজ, লাল ও কালো লম্বাটে ছোট ছোট আকারের অসংখ্য মালবেরি ফল। বিদেশি উচ্চমূল্যের পুষ্টিসম্পন্ন মালবেরি ফল চাষে মিতালির উদ্যোগে উপজেলায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে এটি চাষের পরিকল্পনা করছেন।  

    সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছভর্তি থোকায় থোকায় ঝুলে রয়েছে মালবেরি। পাতার চেয়ে ফল বেশি ধরে আছে। গাছের পাতা কিছুটা ডিম্বাকার, খাঁজযুক্ত ও অগ্রভাগ সুচালো আকারে আঙুরের চেয়ে কিছুটা বড় মালবেরি এই ফল।  ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং মার্চ-এপ্রিলেই ফল পাকে। প্রথম অবস্থায় সবুজ, পরে লাল এবং সম্পুর্ণ পাকলে কালো রং ধারণ করে। পাকা মালবেরি রসালো এবং টক-মিষ্টি। প্রতিটি গাছ থেকে মালবেরি ৮-১০ কেজি সংগ্রহ এবং চারাও তৈরি করা যায়। খুব সহজেই ছাদে এটি চাষ করা সম্ভব।  

    মিতালী হালদার জানান, আমি পরীক্ষাম‚লকভাবে থাইল্যান্ড থেকে এক জাতের দুটি গাছ সংগ্রহ করে মালবেরি চাষ করেছি। পরীক্ষাম‚লকভাবে চাষ করা দুটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছে। এই ফলের গাছে রোগবালাই খুবই কম হয়। তাই কীটনাশকও তেমন লাগে না। উৎপাদন খরচও কম। শুধু জৈব সার দিলে প্রায় সারা বছরই এই ফল পাওয়া যাবে। 

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিগবিজয় হাজরা বলেন, বাংলাদেশের মাটি বিদেশি ফল চাষের জন্য উপযোগী। আমার জানামতে, দু-একজন পরীক্ষাম‚লক এক-দুটি চারাগাছ লাগিয়েছেন। তবে তাঁরা সফল কি না, তা আমি জানি না। এ ফল যদি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাহলে আমরা তাঁদের সহযোগিতা করব। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ