ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নাজিরপুরে মিছিল

    ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নাজিরপুরে মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের কেন্দ্রীয় নব গঠিত কমিটিকে অভিনন্দন  জানিয়ে  নাজিরপুরে  ছাত্রদলের উদ্যোগে  মিছিল অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার  দুপুরে  সংগঠনের  উপজেলা আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পীর নেতৃত্বে  উপজেলা সদরের সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের   সামনে   থেকে বের হওয়া ওই মিছিলটি  নাজিরপুর ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ  করে ।

    পরে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন   সংগঠনের উপজেলা  আহ্বায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বাপ্পী, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাইনুল ইসলাম মুঈন, জেলা ছাত্রদলের সহ সম্পাদক এসএম শরিফ, রাব্বি রায়হান প্রিন্স, এমাম, আবু-তালেব, জোবায়ের মোল্লা, আরিফ,  রিয়াদুল, রুহুল, আনিচ প্রমুখ। 

    এ সময় তারা সংগঠনের নতুন কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মোহাম্মাদ জুয়েল সহ ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি   এবং   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। 

    উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনার করা হয়। ওই কমিটিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবনকে সভাপতি, সাইফ মোহাম্মাদ জুয়েলকে সাধারন সম্পাদক, রাশেদ ইকবাল খানকে সিনিয়র সহসভাপতি, রাকিবুল ইসলাম রাকিবকে জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক ও আবু আফসার মোহাম্মাদ ইয়াহিয়াকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ