ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী কারাগারে

    মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামী খলিল আকন (৪৫) কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজেত প্রেরণের আদেশ দেন। 

    আসামী খলিল আকন উপজেলার পাঁচশতকুড়া গ্রামের মৃত হাতেম আলী আকনের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে একা পেয়ে প্রতিবেশী লম্পট খলিল আকন ওই প্রতিবন্ধী শিশুটিকে (১৩) জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশুটির মা বাড়িতে আসলে বিষয়টি সে তার মাকে জানায়। 

    পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানা নিয়ে আসে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ