ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • আইভীর মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা

    আইভীর মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আইভীর মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে পরোয়ানাআইভীর মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা
    নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মেয়র সেলিনা হায়াত আইভীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা। 

    নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন। 

    দীর্ঘ ২৬ বছর ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খোকন সাহা। এছাড়াও চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলার মামলার বাদি ছিলেন।

    অ্যাডভোকেট মালা জানান, আইভী মামলাটি করেছেন অন্যায়ভাবে। কারণ জিউস পুকুর হলো দেবোত্তর সম্পত্তি। আইভী ও তার পরিবারের সদস্যরা এই সম্পত্তি লিখে নিয়েছেন। বাংলাদেশের কোনো আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রিয়ের নিয়ম না থাকলেও তারা পুকুরটি লিখিয়ে নিয়েছেন বলে জানান অ্যাডভোকেট মাহমুদা মালা। তার ভাষ্য, ‘সেই পুকুর দখল মুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সাথে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হন অ্যাডভোকেট খোকন সাহা।

    অ্যাডভোকেট মাহমুদা মালা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছিলেন, মামলাটি প্রত্যাহার করে নেবেন। কিন্তু সে তা না করে আজকে আইনজীবী দাঁড় করিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করালেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

    সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেয়া বক্তব্যের অভিযোগ এনে মেয়র আইভী ২০২১ সালের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ