ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • প্রশ্নপত্র দিয়ে প্রতারণাকালে আটক ১৩

    প্রশ্নপত্র দিয়ে প্রতারণাকালে আটক ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা করায় প্রতারক চক্রের তিন সদস্যসহ ১৩ জনকে আটক করা হয়েছে। পরীক্ষা শুরুর আগেই তাদের আটক করা হয়। 

    শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ও পরীক্ষার হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

    পুলিশ সুপার জানান, লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। এতে একটি চক্র রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের আমিরেন্নেছা ভবন থেকে প্রশ্নপত্র দেওয়ার নামে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে চেকের মাধ্যমে ৮-১০ লাখ টাকা  হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে।

    এতে সকালে পরীক্ষা শুরুর আগেই ওই ভবন থেকে মাহমুদুল হোসাইন, তার স্ত্রী শারমীন আক্তার, সুমি আক্তার, মোরশেদা জান্নাত রেবু, সুরাইয়া আক্তার, তানিয়া বাসার, তাসনিম আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উত্তরপত্র সম্বলিত ভুয়া প্রশ্নপত্র, বিভিন্ন ব্যাংকের খালি চেকের পাতা, শিক্ষা সনদের মূলকপিসহ পরীক্ষার ১২টি প্রবেশপত্র উদ্ধার করা হয়।

    পরে আটকদের দেওয়া তথ্য মতে মন্জুর হোসেন, রহমত উল্লাহ, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম ও জামাল উদ্দিন সবুজ নামে আরও পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।  

    পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, প্রতারক চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

    প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান ও ডিআই-১ আজিজুর রহমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ