ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নোয়াখালীতে বজ্রপাতে আতঙ্কিত হয়ে শ্রমিকের মৃত্যু

    নোয়াখালীতে বজ্রপাতে আতঙ্কিত হয়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিক মৃত্যু হয়েছে। নিহত লোকমান হোসেন (৪২) রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের খালেক মাঝির ছেলে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান, নিহত লোকমান এসবিএম ইটভাটায় এ ডগে কাজ করত। বৃষ্টির সময় শুক্রবার সন্ধ্যার দিকে ইটভাটার কাঁচা ইটের উপর ত্রিপল দিতে যায় লোকমানসহ ইটভাটার ১৫-২০ জন শ্রমিক। আপোড়া ইটে ত্রিপল দিয়ে ফেরার পথে পাশে দিয়ে বজ্রপাত হয়। এতে ভয় পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই শ্রমিক। পরে উপস্থিত অন্য শ্রমিকেরা গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। এরপর গ্রাম্য চিকিৎসকের পরামর্শে এক ঘন্টা পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, বজ্রপাশে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ