ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সেফটি ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার

    সেফটি ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা মহানগরীর খালিশপুরে চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকি থেকে আব্দুল্লাহ নামে সাত বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সেফটি ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 

    খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান জানান, খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে আব্দুল্লাহ শুক্রবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    শনিবার সকালে চিত্রালী বাজারে সেফটি ট্যাঙ্কির মধ্যে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেয়। তারা গিয়ে মরদেহ তুলে বাড়িতে নিয়ে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ