ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মোংলা বন্দর শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ 

    মোংলা বন্দর শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘে বন্দরে জাহাজে কর্মরত অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ শামীম হাওলাদার, উপ সচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলাম, বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এম এ বাতেন, মো. মহসিন, মোস্তাক আহমেদ মিঠু, কামরুজ্জামান জসিম, আফসার উদ্দিন রতন, মশউর রহমান, মাহাবুবুর রহমান টুটুলসহ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

    শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল কর্মচারীদের পাশে রয়েছে কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এই আয়োজন। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

    এসময় প্রায় তিন হাজার শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ