ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক
  • মঠবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থনা পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৬ টার দিকে উপজেলার টিকিকাটা ৩ নম্বর ওয়ার্ড সূর্যমনি গ্রামের প্রবাসী শুক্কুর শিকদারের নতুন বাড়ির ছনবন থেকে এ লাশটি উদ্ধার করা হয়। এটা পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে পুলিশ প্রথমিক ভাবে ধারনা করছেন। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, স্থানীয় এক নারীর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, পিবিআই ও সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

     তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ৩-৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে অজ্ঞাত ওই লাশটির মুখমন্ডল বিকৃত। লাশটির ময়না তদন্তের জন্য রোববার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় প্রথমিক ভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ