ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে ইটের আঘাতে শ্বাশুড়ী গুরুতর জখম

    ইন্দুরকানীতে ইটের আঘাতে শ্বাশুড়ী গুরুতর জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মাসুদ নামের এক যুবক নিজের স্ত্রীকে তার শ্বাশুড়ীর সামনে মধ্যযুগীয় কায়দায় নির্য়াতন করে। এতে বাধা দিলে শ্বাশুড়ীকে ইট দিয়ে আঘাত করে মাথা গুরুতর জখম করেছে।  স্থানীয়রা আহত শ্বাশুড়ী হাসিনা বেগম ( ৪৫) কে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

    মাসুদের শ্বাশুড়ী  হাসিনা বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নেয়ালখালী গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। এ ঘটনায় সোমবার দুপুরে মাসুদের স্ত্রী আখি বাদী হয়ে ইন্দুরকানী থানায়  তার স্বামী মাসুদের বিরুদ্ধে  লিখিত অভিযোগ করেন। রোববার রাতে উপজেলা টগড়া গ্রামে  সাফায়াত খানের ছেলে মাসুদ এ ঘটনা ঘটায়।

    মাসুদের স্ত্রী আখি জানান, আমার স্বামী আমাকে সামান্য কারণে শারীরীক ও মানসিক নির্যাতন করেন।  নির্যাতনের খবর শুনে আমার মা হাসিনা বেগম আসলে তার সামনে আমাকে বেদম মারধর করে। মা নিষেধ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এমনকি ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। তখন আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে আমার মাকে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় আমি বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।

    টগড়া গ্রামের ইউপি সদস্য আঃ রাজ্জাক হাওলাদার জানান, মাসুদ তার শ্বাশুড়ীকে ইট দিয়ে  মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে। তিনি পিরোজপুর হাসপাতালে ভর্তি আছে।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, স্ত্রী ও শ্বাশুড়ীর ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযার চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ